ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে লিখিত পরীক্ষার্থীরা। এতে একপাশের যান চলাচল বন্ধ
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে লিখিত পরীক্ষার্থীরা। এতে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।


রোববার (২৩ নভেম্বর) বিকেলের পর এই অবস্থান নেন তারা।


তাদের দাবি, পূর্বের বিসিএস পরীক্ষার্থীদের ৬ মাস থেকে এক বছর সময় দিলেও,তাদের ক্ষেত্রে ৫০ দিন সময় দেয়া হয়েছে। যা তাদের জন্য অযৌক্তিক মনে করছেন তারা।পিএসসির কাছে দাবি, তাদের জন্য যৌক্তিক সময় দেয়া হয়। তা না হলে ব্লকেড কর্মসূচির মত নানা ধরনের আন্দোলনের দিকে যাবেন তারা। 


এর আগেও বেশ কয়েকবার শাহবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন উল্লেখ করে তারা বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হলে, তাদের সাথে অন্যায় করা হবে বলে মনে করছেন তারা। 


এদিকে মিছিল নিয়ে জাদুঘরের সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ, পরে সেখানেই বসে পড়েন তারা। দাবি আদায় করেই সড়ক ছাড়ার কথা জানান শিক্ষার্থীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা