ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায়
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন  তিনি। বাংলাদেশে এটি তার প্রথম সরকারি সফর।


মূলত, চার দিনের (২০-২৪ নভেম্বর) সফরে ঢাকায় পৌঁছে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের। এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন।


বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যার মধ্যে আছে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় অগ্রগতিকে সমর্থনে চলমান সম্পৃক্ততা আরও গভীর করা।


সফরের আগে এক বিবৃতিতে মহাসচিব বোটচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেয়া বাংলাদেশ সংগঠনটির জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার।


তিনি বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতির জন্য শুভকামনা জানান এবং তাদের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা