ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

‘শুধু রোনালদো নয়, আমরাও কাঠগড়ায় আছি’

বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক সূচনা করেছে পর্তুগাল। ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩০ সময়
‘শুধু রোনালদো নয়, আমরাও কাঠগড়ায় আছি’

বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক সূচনা করেছে পর্তুগাল। ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন দলের ডিফেন্ডার রুবেন দিয়াস। ম্যাচে রোনালদো ২৫ বার বল ছুঁলেও গোলমুখে কোনো শট রাখতে পারেননি। তার এমন পারফরম্যান্স নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এর মধ্যেই ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি দলীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত লক্ষ্যকে বড় করে দেখার ইঙ্গিত দিয়ে সমালোচনা করেন রোনালদোকে ঘিরে।


তবে রুবেন দিয়াস জানিয়েছেন, সমালোচনাকে তারা আলাদা করে দেখছেন না। তার মতে, শুধু একজন নয়, পুরো দলই পারফরম্যান্সের জন্য দায়ী। তিনি বলেন, বড় ম্যাচে ফলাফল প্রত্যাশামতো না হলে সমালোচনা আসাটাই স্বাভাবিক। কিন্তু এসব বাইরের আলোচনা দলের ভেতরের পরিবেশে কোনো প্রভাব ফেলছে না। দিয়াস আরও বলেন, কঠিন পরিস্থিতিই দলকে আরও শক্তিশালী করে তোলে এবং এমন চ্যালেঞ্জের মধ্য দিয়েই উন্নতির সুযোগ তৈরি হয়।


মিডফিল্ডারদের মাধ্যমে রোনালদোকে যথেষ্ট বল না দেওয়ার অভিযোগ নিয়েও তিনি বলেন, এমন কোনো সমস্যা তাদের চোখে পড়েনি। বরং বাইরে থেকে নানা ধরনের গুঞ্জন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পর্তুগিজ ডিফেন্ডার মনে করেন, বড় টুর্নামেন্টে সব সময় নিখুঁত পারফরম্যান্স আশা করা যায় না। ধাপে ধাপে উন্নতি করাই এখন দলের মূল লক্ষ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা