ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

সামনে বিশ্বকাপের আরও তিন রেকর্ড করতে পারেন মেসি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
সামনে বিশ্বকাপের আরও তিন রেকর্ড করতে পারেন মেসি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেছেন তিনি, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের আরও কয়েকটি রেকর্ডের খুব কাছাকাছি নিয়ে গেছে। এই হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোল দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। আগামী ম্যাচে আর মাত্র একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টাইন তারকা।


শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও এখন সমতায় আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের ১৬তম জয়। অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় পেলে এই রেকর্ডেও এককভাবে শীর্ষে উঠে আসবেন তিনি। এছাড়া দূরপাল্লার গোলের ক্ষেত্রেও নতুন ইতিহাসের দোরগোড়ায় আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে করা তার প্রথম গোলটি ছিল বিশ্বকাপে তার পঞ্চম দূরপাল্লার গোল, যার মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর রেকর্ডে ভাগ বসিয়েছেন।


বিভিন্ন বিশ্বকাপে ছড়িয়ে থাকা এই পাঁচটি দূরপাল্লার গোল ইতিমধ্যে মেসিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। এখন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আরও একাধিক রেকর্ড একসঙ্গে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে। বিশ্ব ফুটবলের এই মহাতারকার পরবর্তী ম্যাচ ঘিরে তাই বাড়ছে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও উত্তেজনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ