ঢাকা | |

ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি মুদি দোকানে চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩৯ সময়
ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি মুদি দোকানে চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকান মালিকসহ আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার বাসিন্দা ছিলেন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে একটি মুদি দোকানে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে দোকান মালিক হবিবুল ইসলাম বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিক ও তার দুই ছেলেকে আঘাত করলে তারা আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন।


পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলে বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ