ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব সুদের সঙ্গে জড়িত পাত্রের কাছে মেয়ের বিয়ে: ইসলাম কী বলে? অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি

সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান

কারাগার থেকে মুক্তি পেয়েই সত্য ও ন্যায়ের রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানালেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩১ সময়
সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান

কারাগার থেকে মুক্তি পেয়েই সত্য ও ন্যায়ের রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানালেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। তাঁর ঘোষণা, সত্য ও ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগলেও চূড়ান্ত জয় সত্যেরই হবে।


মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আখতারুজ্জামান বলেন, এক মাসের কষ্টের পরও সবার সামনে এসে দাঁড়াতে পেরে তিনি কৃতজ্ঞ। তবে কারাগারে নেওয়ার পর তাঁকে রিমান্ডে নেওয়া এবং চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এই জামায়াত নেতা। তাঁর অভিযোগ, রিমান্ডে নিয়ে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তিনি প্রশ্ন করেন, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ তথ্য জানার দায়িত্ব গোয়েন্দা পুলিশের কোথায়?


এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে ভাবতে হবে। আখতারুজ্জামান আরও বলেন, তিনি জনগণের কল্যাণে এবং মানুষের অধিকার আদায়ে কথা বলতে চান। তাঁর ভাষায়, সত্য ও ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। তিনি আল্লাহর সন্তুষ্টি, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয়ও জানান।


মুক্তির পর উপস্থিত নেতাকর্মী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জনগণের পাশে থাকা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যেতে সবার কাছে দোয়া চান।


আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আখতারুজ্জামান জানান, তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে পরবর্তী বক্তব্য ও কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করবেন এবং তাঁর নির্দেশনা নেবেন। এ সময় কারাফটকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন