ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ৫
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে বক্তব্য দেবেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরও অংশ নেবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, মানবাধিকারকর্মী মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।


রাজনীতিতে যুক্ত হওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে দেখা যাবে সাকিব আল হাসানকে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও একই বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তার সদস্যপদও শেষ হয়। রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও সাকিব রাজনৈতিক বিষয়ে খুব কমই প্রকাশ্যে মন্তব্য করেছেন। ফলে এই সংবাদ সম্মেলনে তার অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।


আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না; তিনি কেবল অডিওর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে তিনি দেশে ফেরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বক্তব্য দিতে পারেন বলেও জানা গেছে। আয়োজকরা আরও জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিদেরও অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তারা এতে সাড়া দেননি।


ভারতের একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যায় এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা