ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড লঙ্কান স্পিনারের

গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্রতে নিষ্পত্তি হয়েছে। এমন ফল অবশ্য আক্ষেপ ঝরিয়েছে টাইগার ক্রিকেটভক্তদের।
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড লঙ্কান স্পিনারের ছবি : সংগৃহীত
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্রতে নিষ্পত্তি হয়েছে। এমন ফল অবশ্য আক্ষেপ ঝরিয়েছে টাইগার ক্রিকেটভক্তদের। অনেকের মতে– বাংলাদেশ আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে জয়ের সুযোগও পেতে পারত। যেখানে টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ৪ উইকেটে ৭২ রান তুলতেই পঞ্চম দিন শেষ হয়। এই ম্যাচে অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু শান্তদের বিপক্ষে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়েছেন।

এতদিন পর্যন্ত এক টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড ছিল জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার। তিনি ২০১৪ সালে চট্টগ্রামে ২৩৭ রান দিয়েছিলেন। গতকাল শেষ হওয়া গল টেস্টে তাকে ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার দুজন। দুই ইনিংস মিলিয়ে থারিন্দু রত্ননায়েকে ৬টি উইকেট শিকার করলেও, খরচ করেছেন ২৯৮ রান। যা বাংলাদেশের বিপক্ষে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

এ তো গেল বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নজির। অভিষিক্ত ক্রিকেটার হিসেবে টেস্টে সর্বোচ্চ রান খরচের তালিকায়ও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন থারিন্দু রত্ননায়েকে। ২৯ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়েছে গল টেস্ট দিয়ে। ৭৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩৭ উইকেট শিকার এই দো-হাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ছিলেন সবচেয়ে খরুচে। ৪৯.২ ওভারে তিনি দেন ১৯৬ রান। ইকোনমি ছিল ৩.৯৭, যা টেস্টের এক ইনিংসে শ্রীলঙ্কান কোনো বোলারের সর্বোচ্চ। এ ছাড়া দেশটির আর কেউই এক টেস্টে এত রান দেননি।

ব্যাটসম্যান বুঝে হাত বদলে বল করেন থারিন্দু রত্ননায়েকে, তাই মজা করে বলা হচ্ছে তিনি রানও বিলিয়েছেন ‍দুই হাতে

থারিন্দু অবশ্য হাফ ছেড়ে বেঁচেছেন দুজনের জন্য। যারা এক টেস্টে তার চেয়েও বেশি রান খরচের রেকর্ড নিয়ে শীর্ষে রয়েছে। ২০০৮ সালে নাগপুরে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে ৩৫৮ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার জেসন ক্রেইজা। দুই ইনিংস মিলিয়ে ১২ (যথাক্রমে ৮ ও ৪) উইকেট নিলেও এক টেস্টে সবচেয়ে বেশি রান খরচের বিব্রতকর রেকর্ডটি এখনও তার দখলে। দুইয়ে থাকা পাকিস্তানের জাহিদ মেহমুদ ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে দিয়েছেন ৩১৯ রান।

এ ছাড়া এক টেস্টে রান খরচের এই তালিকায় শীর্ষ দশে আছেন থারিন্দু রত্ননায়েকে (২৯৮/৬), ইংল্যান্ডের ডোনাল্ড কার (২৮২/৭) ও টিচ ফ্রিম্যান (২৫৮/৫), অস্ট্রেলিয়ার ফ্রাঙ্ক ওয়ার্ড (২৪০/৮), ইংল্যান্ডের ডগ রাইট (২৩৮/৫), ভারতের কার্ন শর্মা (২৩৮/৪) ও পাকিস্তানের আবরার আহমেদ (২৩৪/১১)। বাংলাদেশি বোলারদের মধ্যে এক টেস্টে সর্বোচ্চ রান খরচের রেকর্ড রয়েছে সোহাগ গাজীর নামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে তার বোলিং ফিগার ছিল ২১৯/৯। এ ছাড়া নাহিদ রানা গত বছর লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দেন ২১৫ রান।

এদিকে, শ্রীলঙ্কার আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়াও রান দেওয়ায় রেকর্ড গড়েছেন। জয়াসুরিয়া এই ম্যাচে দিয়েছেন ২৪৬ রান, যা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবমিলিয়ে থারিন্দু-জয়সুরিয়া মিলে এক ম্যাচে দিলেন ৫৪৪ রান। এ ছাড়া ঘরের মাঠে ২৪০ রানের বেশি খরচের রেকর্ড গড়লেন থারিন্দু-জয়সুরিয়া উভয়ই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’