ঢাকা | |

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে সাধারণ মানুষ নিজেদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ৩:১ সময়
নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে সাধারণ মানুষ নিজেদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন মনে না করেন। তিনি বলেছেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় জনগণের সঙ্গে নেতৃত্বের স্বাভাবিক যোগাযোগ ও সম্পর্ক অক্ষুণ্ন রাখার বিষয়টি গুরুত্ব দিতে হবে। রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের বিশ্বাস ও সমর্থনের ওপর নির্ভর করেই সরকার পরিচালিত হয়। ফলে নিরাপত্তার প্রয়োজনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়, যা সরকারপ্রধান ও জনগণের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করে। অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং রেজিমেন্ট সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে প্রাণ উৎসর্গকারী পাঁচ সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে সরকারপ্রধান বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর অবদান অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ দায়িত্ব পালন করে আসছে এবং তাদের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।


ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ঝুঁকি ও সাইবার হুমকি মোকাবিলায় সদস্যদের আরও দক্ষ ও আধুনিক প্রশিক্ষণে গড়ে তুলতে হবে। পাশাপাশি সাহসিকতা, সততা, শৃঙ্খলা ও বিশ্বস্ততাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনীই দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় রক্ষাকবচ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা