ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম: সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দলের ম্যাচ এখনো মাঠে গড়াঢনি। নিজেদের প্রথম ম্যাচে ৯ জুন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে
  • আপলোড সময় : ৬ জুন ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৪, দুপুর ২:৪৯ সময়
আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম: সাকিব ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দলের ম্যাচ এখনো মাঠে গড়াঢনি। নিজেদের প্রথম ম্যাচে ৯ জুন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তার আগে ম্যাচ ভেন্যুতে বুধবার (৫ জুন) অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকা পেসার শরিফুল ইসলাম ছাড়া দলের বাকি সদস্যরা ছিলেন সবাই উপস্থিত। 

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতা করে সাকিব বললেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’

মূলত বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত। বিশেষ করে শেখ মেহেদীর এক ইন্টারভিউতে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত-সমর্থকদের হাসাহাসির শেষ নেই। 

বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি অবশ্য খুব একটা সুখকর নয়। দলের টপঅর্ডারের তিন নির্ভরযোগ্য তারকা লিটন দাস, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনেই আছেন অফফর্মে। আবার পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও আছে প্রশ্ন। 

এমনকি সাকিব আল হাসান নিজেও ভুগছেন তার ব্যাটিং নিয়ে। প্রস্তুতি ম্যাচে বোলিং পারফরম্যান্সটাও নিশ্চয়ই নিজের কাছে ভালো লাগেনি সাকিবের। এমন অবস্থা নিয়েই আগামী ৮ তারিখ ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু