ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

বাবর আজমকে নিয়ে প্রকাশ্য বিতর্কে দুই পাকিস্তানি ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এখনো মাঠে নামেনি সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। তার আগে দল নিয়ে বিতর্ক চলছেই। এবার দলের মধ্যে
  • আপলোড সময় : ৫ জুন ২০২৪, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৪, দুপুর ১২:০ সময়
বাবর আজমকে নিয়ে প্রকাশ্য বিতর্কে দুই পাকিস্তানি ক্রিকেটার ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এখনো মাঠে নামেনি সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। তার আগে দল নিয়ে বিতর্ক চলছেই। এবার দলের মধ্যে নয়, একটি টিভি অনুষ্ঠানে ঝামেলা লাগল ওই দেশের দুই ক্রিকেটারের মধ্যে। এক পক্ষ অভিযোগ জানালেন দল নির্বাচনে বাবর আজমের পক্ষপাতিত্ব এবং দলের খারাপ খেলা নিয়ে। অন্য পক্ষ তা খণ্ডন করলেন।

একটি টিভি অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাবেক ক্রিকেটার আহমেদ শেহজ়াদ। জানালেন, ‘বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছেন। ভাল না খেললেও তাদের একটানা খেলিয়ে যাচ্ছেন। বিরাট কোহলি, রোহিত শর্মার উদাহরণ দিয়ে শেহজ়াদ দেখিয়েছেন, কীভাবে বড় ক্রিকেটারেরা ছোট দলের বিরুদ্ধে খেলেন না। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বড় ক্রিকেটারেরা দুর্বল দলের বিরুদ্ধে খেলার জন্য নাকি মুখিয়ে থাকেন। তরুণদের সুযোগই দেন না।’

শেহজ়াদ আরও বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটাররা দুর্বল দলের বিরুদ্ধে ভাল খেলে নিজেদের দলে টিকিয়ে রাখার চেষ্টা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পাকিস্তান যে কিছুই করেনি, সেটাও উঠে এসেছে তার কথায়। তার দাবি, একটি নির্দিষ্ট চক্র রয়েছে এর পিছনে।’

তবে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন আরেক ক্রিকেটার ইমাম উল হক। জানিয়েছেন, বাবর নিজে থেকে অধিনায়কত্বে ফিরে আসেননি। তাকে বোর্ড সেই দায়িত্ব দিয়েছে। পাকিস্তানের খারাপ খেলা নিয়ে তিনি দেখিয়েছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলাকে। বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দিয়েছেন ইমাম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু