ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

লঙ্কা প্রিমিয়ার লিগে ৫৮ লাখ টাকায় তাসকিন

২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ।বাংলাদেশের তারকা পেসারকে কিনতে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়েছে
  • আপলোড সময় : ২১ মে ২০২৪, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৪, দুপুর ৩:১৬ সময়
লঙ্কা প্রিমিয়ার লিগে ৫৮ লাখ টাকায় তাসকিন ছবি: সংগৃহীত
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ।বাংলাদেশের তারকা পেসারকে কিনতে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়েছে এলপিএলের এক ফ্র্যাঞ্চাইজির। 

এলপিএলের দ্বিতীয় মৌসুম সামনে রেখে আজ নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। তাসকিনের সমান ৫৮ লাখ টাকা দিয়ে রহমানউল্লাহ গুরবাজ, দুনিথ ভেল্লালাগেকে কিনেছে কলম্বো। লঙ্কান তরুণ পেসার চামিকা গুনাসেকারাকেও নিয়েছে কলম্বো। গুনাসেকারার দাম ১০ হাজার ডলার (১১ লাখ ৭২ হাজার টাকা)। অ্যাঞ্জেলো পেরেরার দাম গুনাসেকারারও দ্বিগুণ। কলম্বো পেরেরাকে কিনেছে ২০ হাজার ডলার দিয়ে (২৩ লাখ ৪৪ হাজার টাকা)। 

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এলপিএলে নিবন্ধন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে জানা গেছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম। এর বাইরে বাংলাদেশিদের মধ্যে আর কেউ নিবন্ধন করেছেন কিনা সেটি জানায়নি এসএলসি। এই চার জনের মধ্যে শুধু তাসকিনই দল পেয়েছেন। 

তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন দাস—এই তিন বাংলাদেশি খেলেছেন ২০২৩ এলপিএলে। সাকিব ও লিটন গত এলপিএলে খেলেছেন গল টাইটানসের হয়ে। হৃদয় খেলেন জাফনা কিংসে। ২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প