ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারত ৩–০ গোলে
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারত ৩–০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের দলকে। রোববার (৩১ মে) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী এই ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও ভারত। শুরু থেকেই আক্রমণ ও রক্ষণে ভুলের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মাত্র দেড় মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। তার শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। প্রথমার্ধের ৩৬ মিনিটে ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে ভারত এগিয়ে যায়। কোহাতি কিসকুর ভুলে পেয়ারি সাসা সহজ শটে গোল করেন।


দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। বক্সে ফাউলের কারণে পেনাল্টি পেয়ে লিন্ডা কম গোল করেন। এরপর যোগ করা সময়ের ৯১ মিনিটে আবারও রক্ষণভাগের দুর্বলতায় তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। মালবিকার শটে নিশ্চিত হয় ৩–০ ব্যবধানের জয়। এই হারের পরও বাংলাদেশ ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে। সেখানে ৩ জুন শক্তিশালী নেপালের মুখোমুখি হবে দলটি। অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল।


বিশ্লেষকদের মতে, ম্যাচে বাংলাদেশের প্রধান সমস্যা ছিল আক্রমণভাগের দুর্বল ফিনিশিং এবং রক্ষণভাগের ভুল পজিশনিং। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে না পারায় ম্যাচ থেকে পিছিয়ে পড়ে দল। এখন সেমিফাইনালের আগে রক্ষণ ও আক্রমণ সমন্বয়ে বড় ধরনের উন্নতি করতে হবে বাংলাদেশকে, নইলে শক্তিশালী নেপালের বিপক্ষে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের