ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

মমতার ডাকে সাড়া দিলেন না ৬০ বিধায়ক, বাধ্য হয়ে বৈঠক বাতিল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার পর ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অভ্যন্তরে অসন্তোষ ও বিভক্তির
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
মমতার ডাকে সাড়া দিলেন না ৬০ বিধায়ক, বাধ্য হয়ে বৈঠক বাতিল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার পর ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অভ্যন্তরে অসন্তোষ ও বিভক্তির ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠেছে। কালীঘাটে দলের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ডাকা একটি গুরুত্বপূর্ণ পরিষদীয় দলের বৈঠক শেষ পর্যন্ত পর্যাপ্ত উপস্থিতি না থাকায় বাতিল করতে হয়েছে। রোববার (৩১ মে) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ওই বৈঠকে মোট ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। প্রয়োজনীয় কোরাম পূরণ না হওয়ায় বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব।


বৈঠকের আয়োজন করেন পরিষদীয় দলের নেতা ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভেতরের সমন্বয় জোরদার করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেখানে থাকার অনুরোধ জানানো হয়। তবে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিধায়কের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি করেছে। অনুপস্থিতদের মধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি বলে জানা গেছে।


অন্যদিকে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রসহ দলের আরও কয়েকজন নেতা। বৈঠক বাতিলের পর দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও দলীয় কর্মসূচির ব্যস্ততার কারণে অনেক বিধায়ক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তার মতে, পরিস্থিতি বিবেচনায় বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এত বিপুল সংখ্যক বিধায়কের অনুপস্থিতি দলের ভেতরের অসন্তোষ ও সমন্বয়হীনতার ইঙ্গিত দিতে পারে। তাদের ধারণা, কোরাম সংকটের কারণ দেখিয়ে সভা বাতিল করা হলেও বিষয়টি দলীয় অস্বস্তিকে সামনে নিয়ে এসেছে। এর আগে দক্ষিণ ২৪ পরগনায় এক রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন। সেখানে তাকে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ এবং স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে, যা নিয়ে রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের