ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের

নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান কি এবার হতে যাচ্ছে? দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের

নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান কি এবার হতে যাচ্ছে? দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আনতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে অর্থ বিভাগের কাছে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো চিঠিতে ছয় মাসের বকেয়াসহ মোট ১২ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য এই অর্থ চাওয়া হয়েছে। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা। আর বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য চাওয়া হয়েছে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসাবের ভিত্তিতে এই বরাদ্দ চাওয়া হয়েছে। অধিদপ্তর প্রথমে বকেয়াসহ বেতন-ভাতার হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে সেই হিসাব পর্যালোচনা করে অর্থ বিভাগের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন করা হয়। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাঁদের বেতন ও বিভিন্ন ভাতা পরিশোধে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সেই প্রয়োজন মেটাতেই আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।


এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে-স্কেলের আওতায় আসবেন। মন্ত্রীর এই বক্তব্য এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি সামনে আসার পর পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক-কর্মচারীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিবর্তে ইনডোরে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।


সংগঠনটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি সরকারের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি দাবি আদায়ে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। এখন শিক্ষক-কর্মচারীদের মূল অপেক্ষা, অর্থ বরাদ্দের আবেদন অনুমোদন এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক সিদ্ধান্তের। বরাদ্দ মিললে প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতায় আসতে পারে বড় পরিবর্তন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী