ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পেছনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন প্রেসিডেন্ট
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পেছনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই পরিস্থিতি আবারও তৈরি হলে তিনি যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতেন, সে বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন।


বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের বলরুম নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরান যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ। ভ্যান্সের বক্তব্যের সঙ্গে তিনি একমত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভ্যান্সের কথার যথেষ্ট সত্যতা রয়েছে। তাঁর মতে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে স্বল্পমেয়াদে জ্বালানির দাম কিছুটা বেড়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।


তবে সামরিক অভিযান নিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, একই পরিস্থিতিতে আবার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেলেও তিনি একই পদক্ষেপ নিতেন। কারণ, দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর জন্য এটিই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভূমিকা রাখার পরও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁকে দায়িত্ব থেকে সরানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হেগসেথ খুব ভালো কাজ করছেন।


সূত্র: মিডল ইস্ট আই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী