ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে! ২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা বিশ্বাস করি না: জাহেদ বাংলাদেশের আরো বেশি চীনা ভাষা শিক্ষার্থী কেন প্রয়োজন খাদ্য শুধু জীবনের উপকরণ নয়, মানবাধিকারেরও ভিত্তি ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ে বিপর্যস্ত খুলনা বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি উদীয়মান দেশগুলোর চেয়ে অর্ধেক

পেট্রল-অকটেন-কেরোসিনের দাম বাড়ল, ডিজেল আগের দামেই

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
পেট্রল-অকটেন-কেরোসিনের দাম বাড়ল, ডিজেল আগের দামেই

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। এর মধ্যে ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। এর আগে গত মাসে অর্থাৎ মে মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সঙ্গে মিল রেখে প্রতি মাসেই দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন মূল্য কার্যকর করা হয়েছে, যা আগামী ১ জুন থেকে বাস্তবায়ন হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী