ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ইরানের এক দেশে খেলা, অন্য দেশে অনুশীলন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেছে। নির্ধারিত
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
ইরানের এক দেশে খেলা, অন্য দেশে অনুশীলন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেছে। নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্টে অংশ নেবে ইরান জাতীয় ফুটবল দল। তবে তাদের প্রস্তুতি ঘিরে এসেছে নতুন সিদ্ধান্ত, যা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপের সময় দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে স্থানান্তরের অনুমোদন দিয়েছে ফিফা। যদিও বিষয়টি এখনো পুরোপুরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।


ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, সান ডিয়েগোর দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় ইরান দলের অস্থায়ী প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের আগে ও পরে খেলোয়াড়রা সেখান থেকেই অনুশীলন কার্যক্রম চালাবে। মেহদি তাজ জানান, ফিফা ও বিশ্বকাপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর এই অনুমোদন পাওয়া গেছে। এর ফলে দলীয় লজিস্টিক ও সম্ভাব্য ভিসা জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।


ইরান ‘জি’ গ্রুপে তাদের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে। নির্ধারিত সূচি অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা, আর পরে ওয়াশিংটনের সিয়াটলে মিসরের মুখোমুখি হবে। ফেডারেশন আরও জানিয়েছে, মেক্সিকোতে থাকা বেস ক্যাম্প থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে দলটি। এবারের বিশ্বকাপে এটি হবে ইরানের টানা চতুর্থ এবং সব মিলিয়ে সপ্তম অংশগ্রহণ। তবে এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে তারা কখনোই নকআউট পর্বে পৌঁছাতে পারেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প