ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা

ভোট-পরবর্তী সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:৯ সময়
হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা

ভোট-পরবর্তী সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) আইনজীবীর কালো গাউন পরে আদালতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জানা গেছে, তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি মামলায় নিজেই আইনজীবী হিসেবে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি জানান, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে এটিই তার প্রথম উপস্থিতি।


শুনানিতে সাবেক এই মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে চলমান সহিংসতায় নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও নিরাপদ নন। তিনি আদালতে ১০ জন নিহত ব্যক্তির একটি তালিকা জমা দেন এবং বলেন, নিহতদের মধ্যে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। এছাড়া এক তফশিলি জাতিভুক্ত বৃদ্ধা নারীর ওপর হামলা ও উচ্ছেদের ঘটনাও তুলে ধরেন তিনি। মমতার অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়িঘর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং কিশোরীদের ধর্ষণের হুমকির মতো ঘটনাও ঘটছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে কি না। আদালতে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়।” সাধারণ মানুষের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের নিন্দা জানিয়ে বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেস এক বার্তায় দাবি করেছে, আদালতে মমতার উপস্থিতি প্রমাণ করে যে সংকটের সময় তিনি বাংলার মানুষের পাশে আছেন। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি এই সহিংসতাকে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলে উল্লেখ করেছে।


উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, হামলা ও বোমাবাজির খবর সামনে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-এর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনাকে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এখন হাইকোর্টের পরবর্তী নির্দেশনার দিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের