ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি নতুন বইয়ে
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি নতুন বইয়ে দাবি করা হয়েছে, তাদের মধ্যে ব্যক্তিগত টেক্সট মেসেজ আদান-প্রদানকে কেন্দ্র করে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ ক্ষুব্ধ হয়ে স্বামীর সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়েছিলেন। ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফের লেখা ‘An (Almost) Perfect Couple’ বইয়ে উল্লেখ করা হয়েছে, গত বছর ভিয়েতনাম সফরের সময় হ্যানয় বিমানবন্দরে বিমান থেকে নামার আগে ব্রিজিত ম্যাক্রোঁ তার স্বামীর ফোনে অভিনেত্রী ফারাহানির কিছু ব্যক্তিগত বার্তা দেখতে পান। এরপরই তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় বলে দাবি করা হয়েছে।


বইটির তথ্যমতে, এক পর্যায়ে ফারাহানি ম্যাক্রোঁকে বার্তায় লিখেছিলেন, “আমি আপনাকে খুব আকর্ষণীয় মনে করি।” জবাবে ফরাসি প্রেসিডেন্টও অভিনেত্রীকে প্রশংসাসূচক বার্তা পাঠান। লেখকের দাবি, এই কথোপকথন দেখেই ব্রিজিত ম্যাক্রোঁ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিমান থেকে নামার সময় তার আচরণে সেই বিরক্তির বহিঃপ্রকাশ ঘটে। উল্লেখ্য, ওই সফরের সময় ম্যাক্রোঁ দম্পতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ব্রিজিতের আচরণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। সে সময় এলিসি প্রাসাদ ঘটনাটিকে “মজা” বা “ভুয়া ব্যাখ্যা” বলে উড়িয়ে দেয়।


তবে নতুন বই প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। লেখক ফ্লোরিয়ান তার্দিফ ফরাসি গণমাধ্যমে দাবি করেছেন, প্রেসিডেন্ট ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে তিনি এই তথ্য নিশ্চিত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও সম্প্রতি ওই ভিডিও নিয়ে মন্তব্য করে কৌতুক করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।


অন্যদিকে ব্রিজিত ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্র অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করেছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানিও নতুন বইয়ে আনা দাবিগুলো নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মন্তব্য করেননি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে স্থিতিশীল ও পরিপাটি রাজনৈতিক দম্পতি হিসেবে পরিচিত ম্যাক্রোঁ পরিবারের ভাবমূর্তি এই বিতর্কে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ