ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেয়াদ শেষের আগে আরেক দেশে সামরিক অভিযান চালাতে চান ট্রাম্প পর্যটন মৌসুমে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ পর্যটক গেলেন সেন্ট মার্টিন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস

গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৬ সময়
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস
গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করার পরপরই ইঞ্জিনে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এ ঘটনায় কোনো যাত্রী কিংবা রেলকর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন পার হয়ে সামনের দিকে এগোচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রেনটি গাজীপুরের পূবাইলের করমতলা এলাকায় দাঁড়িয়ে রয়েছে। ঢাকা থেকে বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হচ্ছে, সেটি এসে ট্রেনটিকে নিয়ে যাবে। এদিকে, বর্তমানে ওই রেলপথের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা