ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি উঠেছে। মঙ্গলবার (১২
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি উঠেছে। মঙ্গলবার (১২ মে) মার্কিন সিনেটের এক শুনানিতে জানানো হয়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ৩৯টি সামরিক বিমান হারিয়েছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাতে ডেমোক্রেটিক পার্টির সিনেটর এড কেস জানান, প্রতিরক্ষা সংস্থার একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তিনি বলেন, সাম্প্রতিক এক তদন্তমূলক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করে মার্কিন বাহিনী।


সেই অভিযানের মধ্যে ৩৯টি বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে অত্যাধুনিক এফ-৩৫এ লাইটনিং–২ যুদ্ধবিমান এবং বোয়িং ই-৩ সেন্ট্রি আর্লি ওয়ার্নিং বিমানও রয়েছে বলে সিনেট শুনানিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের আকাশসীমা ও পারস্য উপসাগরীয় অঞ্চলে এই সংঘাত চলাকালে একাধিক সামরিক অভিযান পরিচালিত হয়। প্রায় পাঁচ সপ্তাহব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়।


পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে স্থায়ী শান্তিচুক্তি এখনো হয়নি, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, এত সংখ্যক যুদ্ধবিমান হারানোর দাবি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও প্রতিরক্ষা নীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের