ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের কোনো বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীতে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল উদ্ধার
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়
জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের কোনো বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীতে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ ছাড়া কোনো বিকল্প নেই। বুধবার (১৩ মে) রাজধানীর কালশীতে সাংবাদিক কলোনী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুর ও কালশী এলাকার খালগুলোর স্বাভাবিক প্রবাহ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দখলের কারণে বাধাগ্রস্ত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।


তিনি আরও বলেন, খাল নিয়মিত পরিষ্কার করার পরও দখল ও বর্জ্যের কারণে দ্রুতই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। জনগণের অর্থ ব্যয় করে বারবার একই কাজ করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। মো. শফিকুল ইসলাম খান জানান, যারা খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সরিয়ে নিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনার অংশ হিসেবে খাল পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার