ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

নদীতে পড়ে যাওয়া জুতা নিতে গিয়ে স্রোতে ভেসে গেছে ৭ বছরের শিশু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
নদীতে পড়ে যাওয়া জুতা নিতে গিয়ে স্রোতে ভেসে গেছে ৭ বছরের শিশু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৩ মে) বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নরসিংহপুর নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।


নিহত আব্দুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, দুপুরে বৃষ্টিতে ভিজে শিশুটি বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। এ সময় তার পায়ের জুতা পানিতে ভেসে গেলে সেটি তুলতে গিয়ে সে নদীর স্রোতে তলিয়ে যায়।


পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ