ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন

কুমিল্লায় টানা ভারী বর্ষণের কারণে নগরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার প্রভাব পড়েছে এসএসসি পরীক্ষার কেন্দ্রেও। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন

কুমিল্লায় টানা ভারী বর্ষণের কারণে নগরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার প্রভাব পড়েছে এসএসসি পরীক্ষার কেন্দ্রেও। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ঈশ্বর পাঠশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রের কয়েকটি কক্ষে পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, এরপর দ্রুত ব্যবস্থা নেয় বোর্ড কর্তৃপক্ষ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরোনো ভবনের নিচতলার ১০১ থেকে ১০৪ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো এখন থেকে নতুন ভবনের ১০১, ১০২, ৫০৩, ৬০১, ৬০২ ও ৬০৩ নম্বর কক্ষে নেওয়া হবে।


বোর্ড সূত্রে জানা যায়, গত মঙ্গলবার প্রবল বর্ষণের ফলে বিদ্যালয়ের টিনশেড ভবনের নিচতলায় হাঁটুসমান পানি জমে যায়। এতে পরীক্ষার্থীরা বাধ্য হয়ে পানির মধ্যে বসে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়। এমনকি অনেকেই জুতা খুলে বেঞ্চের পাশে রেখে পরীক্ষায় অংশ নেন। কক্ষ পরিদর্শকেরও অসহায় পরিস্থিতির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে বুধবার সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বোর্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, ওই কেন্দ্রের চারটি কক্ষ স্থানান্তর করা হবে।


কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) কবির উদ্দিন আহমেদ জানান, জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবনের কক্ষে বাকি পরীক্ষাগুলো আয়োজন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস