ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১১ সময়
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।  পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতার কারণে হুইলচেয়ার ব্যবহার করতেন।  গত ২৭ মে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাঁকে হুইলচেয়ারে করে আদালত প্রাঙ্গণে নিয়ে গিয়েছিলেন।


এদিকে তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাঁর জানাজা ও দাফনের স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে বুধবার দুপুরের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে। স্বামীর মৃত্যুতে কারাবন্দি ডা. দীপু মনি যেন জানাজা ও শেষকৃত্যে অংশ নিতে পারেন, সে জন্য সাময়িক প্যারোলে মুক্তির আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর আইনজীবী জানিয়েছেন, বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে এ আবেদন করা হবে।  তৌফিক নেওয়াজের মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা