ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার পণ্যের ওপর নতুন করে আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৪৮ সময়
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার পণ্যের ওপর নতুন করে আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করে মঙ্গলবার রাতে এই ঘোষণা দেন তিনি।


ট্রাম্প জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছে। তবে চুক্তির প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তেই শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পরও কানাডা সরকারের পক্ষ থেকে এখনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


ট্রাম্প আরও জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলার পরই ট্রাম্প শুল্ক স্থগিতের ঘোষণা দেন। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে কয়েক সপ্তাহ ধরে শুল্ক ও বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট শিল্প খাতের দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান গাড়ি আমদানি শুল্কই ছিল দুই দেশের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধের বিষয়।


নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় পড়ার কথা ছিল। এমনকি উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় বিশেষ সুবিধা পাওয়া কিছু কানাডীয় পণ্যের ওপরও শুল্ক আরোপের আশঙ্কা ছিল। তিন দিনের স্থগিতাদেশের পর চুক্তির নথিপত্র চূড়ান্ত করা সম্ভব হয় কি না, এখন সেটিই দেখার বিষয়। একই সঙ্গে কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দাবি নিশ্চিত করে কি না, সেদিকেও নজর থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?