ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়
প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। টেকনোক্র্যাট কোটায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন দায়িত্ব পাওয়ার ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। দপ্তর বণ্টনে পরিবর্তন এলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বর্তমান দায়িত্বে বহাল থাকছেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।


একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কাজের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলে কোনো অসুবিধা নেই। মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।


আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যক্রমের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং পররাষ্ট্রনীতিতে কাজ করার পূর্ব অভিজ্ঞতার কারণেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন দায়িত্বে হুমায়ুন কবিরের সঙ্গে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর সমন্বয়ে পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?