ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কতটা অগ্রগতি হয়েছে, কোথায় রয়েছে ঘাটতি এবং শিক্ষায় অর্থায়নের
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কতটা অগ্রগতি হয়েছে, কোথায় রয়েছে ঘাটতি এবং শিক্ষায় অর্থায়নের বাস্তব চিত্র কেমন—এসব বিষয় সরেজমিনে পর্যালোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর বাংলাদেশে পৌঁছে ৪ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা।


সফরকালে দেশের সব মানুষের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন ফরিদা শহীদ। বিশেষ করে বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ কতটা নিশ্চিত হয়েছে, তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি শিক্ষা খাতে সরকারের অর্থায়ন, সেই অর্থের পরিমাণ এবং শিক্ষার অধিকার বাস্তবায়নে অর্থায়নের ভূমিকা নিয়েও আলোচনা করবেন জাতিসংঘের এই বিশেষ র‍্যাপোর্টিয়ার।


বাংলাদেশে অবস্থানকালে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ফরিদা শহীদ। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। এর বাইরে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকেও শিক্ষা ব্যবস্থার বাস্তব পরিস্থিতি সম্পর্কে মতামত নেবেন তিনি। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সমতা, অন্তর্ভুক্তি, মানসম্মত শিক্ষা এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা সম্পর্কে ধারণা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ