ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল

সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২২ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২২ সময়
ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল
সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আজিজুল ইসলাম এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি