ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট

কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

‘কোনো ভদ্র ঘরের ছেলে আওয়ামী লীগ করে না’—এমন মন্তব্য করে নাটোরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৭ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৭ সময়
কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

‘কোনো ভদ্র ঘরের ছেলে আওয়ামী লীগ করে না’—এমন মন্তব্য করে নাটোরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।


সমাবেশে দুলু আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’ হিসেবে উল্লেখ করে বলেন, দলটির বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার অভিযোগ রয়েছে। তার প্রশ্ন, যারা আগুন দিয়ে মানুষের বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা কীভাবে কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে? তিনি বলেন, গত ১৭ বছর নাটোরসহ দেশের মানুষকে আওয়ামী লীগ জিম্মি করে রেখেছিল। তার দাবি, সন্ত্রাস, অগ্নিকাণ্ড কিংবা মানুষকে পুড়িয়ে দেওয়ার রাজনীতি বিএনপি, তারেক রহমান বা খালেদা জিয়া কখনো করেননি।


দুলু আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বা মতভেদ থাকতেই পারে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জানান, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বর মাসজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে থাকবেন।


এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি