ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের রঙ মেশানো শুঁটকি-পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ গঙ্গা চুক্তির নবায়ন: ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সহযোগিতা

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

২০২৭ সালের হজে যাওয়ার প্রস্তুতি নেওয়া প্রাথমিক নিবন্ধিতদের জন্য এবার গুরুত্বপূর্ণ সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫ সময়
হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

২০২৭ সালের হজে যাওয়ার প্রস্তুতি নেওয়া প্রাথমিক নিবন্ধিতদের জন্য এবার গুরুত্বপূর্ণ সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে বাতিল হয়ে যেতে পারে হজযাত্রার প্রাথমিক নিবন্ধন। রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য যারা প্রাথমিক নিবন্ধন করেছেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।


এ জন্য নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। এরপর চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট হজযাত্রীদের। মন্ত্রণালয় জানিয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর নির্ধারিত বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমার মধ্যে বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।


ফলে যারা ইতোমধ্যে প্রাথমিক নিবন্ধন করেছেন, তাদের শেষ মুহূর্তের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ হজযাত্রীদের হাতে প্রস্তুতির জন্য এখনও কয়েক মাস সময় থাকলেও চূড়ান্ত নিবন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শেষ সময়সীমা হচ্ছে আগামী ১০ ডিসেম্বর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি