ঢাকা | |
সংবাদ শিরোনাম :

‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে ত্যাগ, সেই ভাইরাল জাপান প্রবাসীর শেষ পর্যন্ত বিয়ে

বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় আসর ছেড়ে আলোচনায় আসা সেই জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার বিয়ে অবশেষে
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৪ সময়
‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে ত্যাগ, সেই ভাইরাল জাপান প্রবাসীর শেষ পর্যন্ত বিয়ে

বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় আসর ছেড়ে আলোচনায় আসা সেই জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার বিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত হিসাব থেকে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।


নিজের পোস্টে জুনায়েদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’ এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খদরে খাসির মাংস না পেয়ে ক্ষুব্ধ হয়ে আসর ছেড়ে চলে যান জুনায়েদ। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।


স্থানীয় সূত্র জানায়, কনের বাড়িতে পৌঁছানোর পর অভ্যর্থনার সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জুনায়েদ। পরে বরণের আনুষ্ঠানিকতা শেষে তাকে খাবারের নির্ধারিত স্থানে বসানো হয়। অতিথিদের খাবার পরিবেশন শেষ হওয়ার পর বরের জন্য পরিবেশিত বিশেষ খাবারে খাসির মাংস না থাকায় আপত্তি জানান তিনি। খাসির মাংস ছাড়া খাবার খাবেন না এবং বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন না বলে জানান জুনায়েদ।


কনেপক্ষের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা অসমাপ্ত রেখেই একা কনের বাড়ি থেকে চলে যান তিনি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা মন্তব্যের পর অবশেষে মঙ্গলবার রাতে দুই পক্ষের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার