ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪

গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণদের ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে এক
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:৯ সময়
শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪

গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণদের ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে তরুণদের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিনয় করে কৌশলে নির্দিষ্ট স্থানে ডেকে আনত। পরে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।


আটক চারজনের মধ্যে স্থানীয় একটি কলেজের তিন শিক্ষার্থী রয়েছেন। তাদের দুজনের বয়স ১৭ বছর এবং অপরজন মাহবুবের বয়স ২০ বছর। অপর আটক ব্যক্তি ওই বাড়ির মালিকের স্ত্রী সেলিনা আক্তার। স্থানীয়দের অভিযোগ, খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর নিজেদের বাড়িতে তরুণীদের নিয়ে আসতেন। এরপর বিভিন্ন তরুণকে সেখানে ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো।


ভুক্তভোগী মনির হোসেন অভিযোগ করেন, গত শনিবার তাকে রাস্তা থেকে তুলে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। একপর্যায়ে টাকা দেওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি পান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে বলে জানা গেছে।


শ্রীপুর থানার উপপরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এই চক্রের বিরুদ্ধে এর আগেও প্রেমের ফাঁদ ব্যবহার করে একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, প্রতারণার অভিযোগে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?