ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

আইপিএল বিতর্কের মাঝেই ফেসবুক পোস্ট মুস্তাফিজের

আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩২ সময়
আইপিএল বিতর্কের মাঝেই ফেসবুক পোস্ট মুস্তাফিজের ছবি : সংগৃহীত

আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়। নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। আলোচনা গড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারি পর্যায়েও।


তবে মাঠের বাইরের এই বিতর্ক মুস্তাফিজের খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এ রংপুর রাইডার্স-এর হয়ে দুর্দান্ত ছন্দে আছেন এই বাঁহাতি পেসার। নতুন বল হোক বা ডেথ ওভার, প্রতিটি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন তিনি। নিয়মিত উইকেট শিকার আর কিপটে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোগাচ্ছেন মুস্তাফিজ, যার ফলে টুর্নামেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে রংপুর।


এই ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়েছেন মুস্তাফিজ। হোটেলের ছাদে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’ ছোট্ট এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা-কল্পনা। অনেকের মতে, টানটান পরিস্থিতির মধ্যেও নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখতেই এমন বার্তা দিয়েছেন তিনি। এর আগের রাতেও আরেকটি পোস্টে মোস্তাফিজ লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’ এই কথাতেই যেন স্পষ্ট—সব বিতর্ক ছাপিয়ে মাঠের পারফরম্যান্সেই নিজের জবাব দিতে চান তিনি। দল আপাতত কিছুটা বিরতিতে রয়েছে। আগামী ৯ জানুয়ারির আগে মাঠে নামতে হচ্ছে না রংপুরের ক্রিকেটারদের। সেই ফাঁকেই প্রকৃতি উপভোগ করে মানসিকভাবে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মুস্তাফিজ, এমনটাই মনে করছেন তার ভক্তরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু