ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত ‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: গালিবাফ এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস, পেলেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

মেয়ার্স-মাহমুদউল্লাহর ব্যাটে শীর্ষে উঠলো রংপুর

ইনিংসের শুরুতে ঝড়ো ফিফটি কাইল মেয়ার্সের, আর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ফিনিশিং। আর তাতেই চট্টগ্রাম রয়্যালসকে ৫
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩১ সময়
মেয়ার্স-মাহমুদউল্লাহর ব্যাটে শীর্ষে উঠলো রংপুর ছবি : সংগৃহীত

ইনিংসের শুরুতে ঝড়ো ফিফটি কাইল মেয়ার্সের, আর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ফিনিশিং। আর তাতেই চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামে চট্টলার দলটি। ওপেনার অ্যাডাম রসিংটন পান টুর্নামেন্টে টানা তৃতীয় ফিফটির দেখা (৪১ বলে ৫৮)। হাসান নাওয়াজ ফেরেন ৪৬ রানে। আর শেষ দিকে আমির জামালের ১০ বলে ১৯ ও শেখ মেহেদি হাসানের ৭ বলে ১৩ রানের কল্যাণে ১৬৯ রান তোলে চট্টগ্রাম।


রংপুরের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন লিটন দাস (৮ বলে ১০)। জীবন পান আরেক ওপেনার কাইল মেয়ার্স। তার ব্যাটে বল ছুঁয়ে সরাসরি চলে যায় উইকেটকিপারের কাছে। কিন্তু আম্পায়ারের তর্জনি ওঠেনি। প্রতিপক্ষও রিভিউ নেয়নি। সেই মেয়ার্স পরে দেখান তার ক্যারিবীয় ছন্দের নাচ। মাত্র ২৫ বলে দুরন্ত ফিফটি করে তিনি গড়ে দেন জয়ের ভিত।


তাওহিদ হৃদয় করেন ১৭ রান। 'ধীরস্থির' মালান আউট হন ত্রিশে। এরপর রংপুর কিছুটা চাপে পড়লেও তাদের নির্ভার করে দেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। দুজনের জুটিতে আসে ২২ বলে ৪৭ রান। খুশদিল ১২ বলে ২২ করে প্যাভিলিয়নে ফিরলেও বাকি কাজটুকু সারেন মাহমুদউল্লাহ (১৯ বলে অপরাজিত ৩০)।


এই জয়ে চট্টগ্রামকে হটিয়ে শীর্ষে উঠে গেল রংপুর। ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন

আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন