ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে ই-মেইল

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৬ সময়
নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে ই-মেইল ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।


সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


এর আগে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত'র। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া জায়গা পাননি জাকের আলী অনিক।


বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো: সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।


আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। আর এদিনই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন লিটন-তাসকিনরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু