সৌম্য সরকারকে অধিনায়ক করার ইচ্ছে বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে একটি সমস্যা। বিপিএলের সিলেট পর্ব পারিবারিক কারণে মিস করতে পারেন এই ক্রিকেটার। আর সে কারণেই বিকল্প অধিনায়ক ভাবছে দলটি, বলছেন নোয়াখালী এক্সপ্রেস চেয়ারম্যান তৌহিদুল হক।
একেবারে শেষে মুহুর্তে দল পেলেও, স্বল্প প্রস্তুতিতে সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহেদুল অঙ্কন, জাকের আলী, হাবিবুর রহমান সোহান, শাহাদাত দিপ, মুশফিক হাসানের মতো লোকাল ক্রিকেটারদের দলে নিয়েছে দলটি।
বিদেশিদের তালিকায় বড় নাম মোহাম্মদ নবি, জনসন চার্লস, কুশাল মেন্ডিস, হায়দার আলী, ইহসানউল্লার মতো বিদেশী নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তবে এখানেই শেষ নয় আরও বড় ও পরীক্ষিত কিছু ক্রিকেটার ডেরায় নেয়ার চেষ্টা করছে দলটি।
নোয়াখালী এক্সপ্রেস ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কে হচ্ছে দলটির অধিনায়ক। লকোল বয় হাসান মাহমুদ, জাকের আলী, মাহিদুল অঙ্কন, সৌম্য সরকার নাকি কোন বিদেশী? টিম ম্যানেজেমেন্টের পছন্দের শীর্ষে সৌম্য সরকার। এই ওপেনারও রাজি নাকি দায়িত্ব নিতে। কিন্তু বিপত্তি হয়ে দাঁড়িয়েছে সৌম্যর পারিবারিক কাজ। বিপিএল শুরুর সিলেট পর্ব নাকি মিস করতে পারেন সৌম্য। তাইতো বিকল্প ভাবতে হচ্ছে দলটিকে।
নোয়াখালি ভক্তদের সাথে সমৃক্ততা বাড়াতে দলরে জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে শহরটিতে। সবকিছু ঠিক থাকলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে করা হবে জাঁকালো আয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন