ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' সংবিধানে পুনর্বহাল করা হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' সংবিধানে পুনর্বহাল করা হবে: সালাহউদ্দিন আহমেদ ছবি : সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ নভমেবর) দুপুরে খতমে নব্যুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে 'আন্তর্জাতিক খতমে নব্যুয়ত মহাসম্মেলনে' যোগ দিয়ে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আল্লাহর রাসূলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এরসাথে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদেয়ানীদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী (সা:) শেষ নবী; যারা এটা মানে না, তারা মুসলিম নয়; জামায়াতও ক্ষমতায় গেলে খতমে নবুয়ত পরিষদের দাবি-দাওয়া মেনে নেবে।  

প্রসঙ্গত, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন'। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। এদিন সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।  

মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বানও জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা