ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নিরাপত্তাসহ ২ দফা দাবি বিচারকদের, না মানলে রোববার থেকে কলম বিরতির হুঁশিয়ারি

দেশের সকল আদালত, বিচারকের বাসস্থান এবং যাতায়াতের পথে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
নিরাপত্তাসহ ২ দফা দাবি বিচারকদের, না মানলে রোববার থেকে কলম বিরতির হুঁশিয়ারি ছবি : সংগৃহীত

দেশের সকল আদালত, বিচারকের বাসস্থান এবং যাতায়াতের পথে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএজএসএ)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহীর ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব দেখানোর দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে। এর কিছুক্ষণ পরই বিচারকের ৯ম শ্রেণি পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা