ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি আসন বহাল নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি আসন বহাল নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতিবস্থা জারি করেছেন চেম্বার আদালত। আগামী রোববার
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি আসন বহাল নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা ছবি : সংগৃহীত

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি আসন বহাল নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতিবস্থা জারি করেছেন চেম্বার আদালত। আগামী রোববার (১৬ নভেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

বুধবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে স্থিতাবস্থা জারি ও শুনানির তারিখ নির্ধারণ করেন চেম্বার আদালত।

এর আগে, গত সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে. এম. জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ আগের মতো বাগেরহাটের ৪টি ও গাজীপুরে ৫টি আসন বহালের রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। তাতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করে ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয়। পরে এ নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। এরপর ইসির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করা হলে আগের মতোই আসন বহালের আদেশ দেয় হাইকোর্ট।

তবে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন। সেই আপিলের শুনানি নিয়ে রায়ের ওপর স্থিতিবস্থা জারি করলো চেম্বার আদালত। আগামী রোববার আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা