ব্যাপক চাহিদা এবং কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে আকাশপথে সম্ভাবনাময় একটি হাব হতে পারে বাংলাদেশ। আর এ লক্ষ্যে প্রযুক্তি ও কারিগরি সহযোগিতাসহ নানা ভাবে পাশে থাকতে চায় ফ্রান্সসহ ইউরোপীয় ইইউনিয়নভুক্ত চারটি দেশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকাস্থ ফ্রান্স দুতাবাসে আয়োজিত 'বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন খাত বিষয়ে ইউরোপীয় সংলাপে' এমন মন্তব্য করা হয়।
এতে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইইউ রাষ্ট্রদুত অংশ নেন। তারা সবাই রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা- বিমানের কাছে এয়ার বাস বিক্রির প্রস্তাবকে জোড়ালো সমর্থন দেন।
বিমানের কাছে একই রকম প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ কোম্পানী বোয়িং। সংলাপে ইউরোপীয় ইইউনিয়নের চারটি প্রভাবশালী দেশর পক্ষে বলা হয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হওয়ার প্রতযিোগিতায় বিমান বহরে আধুনিক প্রযুক্তির এয়ারবাসের মত উড়োজাহাজ বহরে যুক্ত করা প্রয়োজন। এজন্য সক্ষমতা বৃদ্ধি, পাইলট ও প্রকৌশলীদের দীর্ঘমেয়াদি প্রশক্ষণসহ নানাভাবে সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়া হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন