ভিন্নমতের বিষয়সমূহ বাদ দিয়ে সুপারিশ প্রেরণ করায় ঐক্যমত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (১ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার যদি বিতর্কের ভিতর থেকে বের হতে না পারে, তবে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে।
এসময় তিনি বলেন, ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এই সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মাশুল পুরো দেশকে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন