ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্য।

প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এই ১৩ জনের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে। ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। এই দশজনের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবেন।

তিনি বলেন, এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে হাতিয়ারসহ। নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার চাওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে ভাইটাল।

নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। দুইদিন আগেও দেখেন আটটি অস্ত্র উদ্ধার হয়েছে।

নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা