ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও দিতে হবে ১০০ টাকা

ঢাকা মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৪ সময়
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও দিতে হবে ১০০ টাকা ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে। আগে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। কিন্তু এখন থেকে ভাড়া দিতে হবে।

সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিষয়টি জানিয়ে স্টেশনগুলোতে নোটিশও টাঙানো হয়েছে।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না।

গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনি নতুন নিয়মের বিষয়ে অবগত নন। বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বলেও জানান তিনি।এই নতুন নিয়মে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।

‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীদের অনেকে বলছেন, কেউ যদি জরুরি প্রয়োজনে বা হঠাৎ অসুস্থ হয়ে স্টেশন থেকে বের হয়ে আসেন, সেক্ষেত্রেও ১০০ টাকা ভাড়া কাটা অন্যায়। তাঁদের দাবি, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে ১০০ টাকা কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা