ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল: ড. শরিফ

আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এতে করে বিগত ১০ বছর ধরে আর কোনো বৈধ
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৫ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৫ সময়
আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল: ড. শরিফ ছবি : সংগৃহীত

আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এতে করে বিগত ১০ বছর ধরে আর কোনো বৈধ নির্বাচনই হয়নি। মঙ্গলবার (২১ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানীর প্রথম দিনে আপিল বিভাগে এ কথা বলেন আইনজীবী ড. শরীফ ভূইয়া।


এর আগে, সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানীতে আইনজীবী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। ১৪ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সেই রায়কে আইনগত ও কাঠামোগতভাবে ভুল ও দুর্বল বলে উল্লেখ করেন শরীফ ভূইয়া।


এর আগে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ২০১১ সালে। ৫ আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সুজন সম্পাদকসহ ৫ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রায় বাতিলের জন্য রিভিউ আবেদন করেন। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা