ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

‘আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডল করছি, আমাদের সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
‘আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডল করছি, আমাদের সহযোগিতা করুন’ ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি বলেন, ‘আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডল করছি, আমাদের সহযোগিতা করুন।’


শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, ‘আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিদুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে।


বিমানবাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারা কাজ করছে। প্যারালালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেও কাজ করছে।’

তিনি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বলব, আমরা এখন একটা ইমার্জেন্সি হ্যান্ডল করছি। এই সময় আপনারা ফোন দিয়ে আমাদের একটু মানে, অন্যদিকে ডাইভার্ট করবেন না, প্লিজ।


আমাদের সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সবাই মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন।

সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদের এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডল করার জন্য সুযোগ দিন, প্লিজ। আসসালামু আলাইকুম।’

প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে।


পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে আরো ১৬টি ইউনিট রওনা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা