ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয় ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ইসলাম গ্রহণের পর আবারও পবিত্র মক্কায় ছুটে গেলেন ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সুজা। ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ সময়
সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ইসলাম গ্রহণের পর আবারও পবিত্র মক্কায় ছুটে গেলেন ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সুজা। ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন তিনি। মক্কায় ওমরাহ পালনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সুজা ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন এই ফুটবলার। কয়েক মাসের ব্যবধানেই আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন তিনি।


সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিন সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক হিসেবে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবলে সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সুজা। সেখানে পড়াশোনার পাশাপাশি কলেজ পর্যায়ের ফুটবলেও অংশ নেন।


পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন সুজা। ইউরোপের ফুটবলে দীর্ঘ সময় কাটানোর পর ২০২৪ সালে সৌদি আরবের আল নাসরে যোগ দেন তিনি। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।


চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় আল নাসরের নারী দল একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওটির ক্যাপশনে তার জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়। শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালনের কয়েক মাসের মধ্যেই আবারও মক্কার পবিত্র ভূমিতে ফিরলেন ক্যাথলিন সুজা। এবারও ওমরাহ পালনের মুহূর্তগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'