ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি! সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয় ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই অলআউট! এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডেতে নেপালকে এমন ভয়াবহভাবে
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:২০ সময়
নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই অলআউট! এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডেতে নেপালকে এমন ভয়াবহভাবে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় ‘এ’ দল। রানের ব্যবধানে ৩০৬ রানের এই জয় লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে অষ্টম বৃহত্তম জয়। টস জিতে ভারতীয় ‘এ’ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। শুরুটা অবশ্য ভারতের জন্য মোটেও ভালো ছিল না। অভিষেক শর্মা ১৩ বলে ৯ রান এবং আয়ুস বাদানি ৭ বলে ২ রান করে দ্রুত ফিরে যান। এরপর বৈভব সূর্যবংশী ৩২ বলে ২৬ রান করে বোল্ড হলে মাত্র ৪২ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।


সেখান থেকেই ম্যাচের চিত্র বদলে দেন তিলক ভার্মা ও কুমার কুশাগরা। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ২০৬ রানের বিশাল জুটি। দুজনই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। কুমার কুশাগরা ১০২ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে করেন ১১৭ রান। আর তিলক ভার্মা ১১৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় খেলেন ১০৭ রানের ঝলমলে ইনিংস।


শেষদিকে সূর্যনশ সেজের ঝোড়ো ব্যাটিংয়ে আরও বড় সংগ্রহ পায় ভারত। মাত্র ১৪ বলে চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত ৩৬ রান করেন তিনি। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারতীয় ‘এ’ দল। নেপালের হয়ে ললিত রাজবংশী ও সন্দীপ লামিচানে নেন তিনটি করে উইকেট। এরপর ৩৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে নেপাল ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। হর্ষিত রানা ও প্রিন্স যাদবের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১ দশমিক ৩ ওভারে ২৬ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস।


নেপালের কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। একাই পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা বোলিং করেন প্রিন্স যাদব। মাত্র ৬ রান দিয়ে তার শিকার পাঁচ উইকেট। আর হর্ষিত রানা ১৬ রান খরচ করে নেন চার উইকেট। ফলে ৩০৬ রানের বিশাল জয় পায় ভারতীয় ‘এ’ দল। শুধু বড় জয়ই নয়, নেপালের ২৬ রানের ইনিংসও লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে কোনো দলের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ হিসেবে জায়গা করে নিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'