মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেছেন, তিনি আর কত দিন বাঁচবেন, তা নিজেও জানেন না।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানান শামীম ওসমান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ভিডিওতে দেওয়া বক্তব্যের বাইরে তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসা কিংবা বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। শামীম ওসমানের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তাঁর অসুস্থতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন